কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ চাকরি খুইয়ে সম্মান হারানো চাকরিপ্রার্থীদের

খবর লাইভ : সুপ্রিম কোর্ট সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে বাতিল করেছে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল। এর ফলে এক নিমেষে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। শুধু চাকরি হারানোই নয়, প্রকাশিত ‘অযোগ্যদের তালিকা’ তাদের উপর এনে দিয়েছে সামাজিক ‘দাগি’ তকমা। এই পরিস্থিতির প্রতিবাদেই এবার কলকাতার রাজপথে নেমে এলেন চাকরি খুইয়ে সম্মান হারানো প্রাক্তন কর্মীরা।

কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন এই ‘অযোগ্য’ তালিকাভুক্ত চাকরিচ্যুতরা। তাদের দাবি,“এসএসসি আমাদের অযোগ্য প্রমাণ করতে চাইছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ভিত্তিতে, কিন্তু সেসব অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।”

উল্লেখ্য, এসএসসি দুর্নীতিকে ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ হিসেবে উল্লেখ করে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের নাম ‘দাগি’ তালিকায় রয়েছে, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। এইসব প্রেক্ষিতে, নিজেদের সম্মান ও অধিকার রক্ষার দাবি নিয়ে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ চাকরিচ্যুতদের একাংশ এখন একাধিক আন্দোলনের পথে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago