খবর লাইভ : অনেকেই যখন লম্বা সফরে পা বাড়ানোর পথে, তখন ট্রেনের প্যান্ট্রিকারের খাবার নিয়ে বিড়ম্বনায় পড়তে হল রেলকে। বর্তমানে দূরপাল্লার ট্রেনে বেড়েছে যাত্রী সংখ্যা। আবার নতুন করে আধুনিক পরিকাঠামোয় সেজে আসছে একাধিক কোচ, ট্রেন সেট।
একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের প্রয়োজনীয়তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এই পরিস্থিতিতে রেলমন্ত্রকের ভূমিকাকে কাঠগড়ায় তুলে তোপ দাগল পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷
একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা যে ৯টি দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকার নেই, সেখানে অবিলম্বে প্যান্ট্রিকার ব্যবস্থা শুরু করার জন্য রেল মন্ত্রকের কাছে সুপারিশ করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ একইসঙ্গে বিভিন্ন জোনাল রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট দূরপাল্লার ট্রেনগুলির যাত্রাপথের বড় স্টেশনগুলিতে আরও বেশি করে সুলভ ফুড স্টলের ব্যবস্থা রাখতে৷ যতদিন পর্যন্ত না প্যান্ট্রিকারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে, ততদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে বড় স্টেশনে বেশি করে সুলভ ফুড স্টলের ব্যবস্থা করা হলে যাত্রীরা সেখান থেকে খাবার কিনেও খেতে পারবেন বলে মনে করছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…