খবর লাইভ : দামি মদের কারবারের মাথা হিসেবে ভারতে পরিচিত বিজয় মাল্য। তাঁর কিংফিশার কোম্পানি শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্বের কাছেও এক পরিচিত নাম। দামি মদের ক্ষেত্রে যদি দেশের প্রধান মাথা হন বিজয় সেক্ষেত্রে অবশ্য পশ্চিমবঙ্গে চোলাই মদের সিন্ডিকেটের বাদশা গোপাল রায় ও তাঁর ছেলে প্রকাশ রায়। বাবা-ছেলে জুটির দাপটে এরাজ্যের দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতেই এখন চোলাইয়ের রমরমা।
দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া ও পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গোপাল ও তাঁর ছেলের সাম্রাজ্য। হুগলির সিঙ্গুরের পলতাগড়ের বাসিন্দা গোপালের বিরুদ্ধে একাধিকবার পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছে। সেক্ষেত্রে অবশ্য তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে বহু মানুষ দাবি করেছেন। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এবার মুখ্যমন্ত্রীর দপ্তর ও কেন্দ্রীয় সংস্থা নারকোটিক কন্ট্রোল ব্যুরোর কাছে অভিযোগ জানিয়েছেন হাওড়া ও পূর্ব বর্ধমানের বহু মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক হুগলির দাদপুরের এক তৃণমূল নেতা বলেন, ‘আমরা অতীতে দেখেছি চোলাই মদ খেয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে। উস্তির বাসিন্দা খোঁড়া বাদশাকে অনেকেই চোলাই কারবারের রাজা ভাবতো। তবে তাকে ছাপিয়ে গিয়েছে গোপাল-প্রকাশ জুটি। একাধিক গাড়ি কিনে সিন্ডিকেট তৈরি করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চোলাইয়ের কারবার করছে এই বাবা-ছেলে জুটি। মানুষের পিঠ থেকে গিয়েছে তাই অভিযোগ পাঠাতে বাধ্য হয়েছেন।’
এদিকে প্রকাশকে ফোন করা হলে তিনি অবশ্য দাবি করেন নম্বরটি অন্য কারোর বলে। রাজ্য পুলিশ ব্যবস্থা না নিলেও চোলাইয়ের বিজয় মাল্য হিসেবে পরিচিত গোপাল ও প্রকাশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। এমনটাই জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…