সিঙ্গুর জুড়ে চলছে বেআইনি মাটির কারবার, অসহায় কৃষকরা দ্বারস্থ মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : মুর্শিদাবাদ, মালদহ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক অশান্তির জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট খোদ কলকাতা হাই কোর্টও। তাই মুর্শিদাবাদে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়নের নির্দেশ দিয়েছে তারা। তবে রাজ্য পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে যেমন ব্যর্থ তেমনই বেআইনি কাজ বন্ধ করতেও পুরোপুরি অসফল। তাই যে সিঙ্গুর আন্দোলনে ভর করে রাজ্যে ক্ষমতা আসতে পেরেছিল তৃণমূল সেখানেই অবশ্য মাটি মাফিয়াদের দাপটে অতিষ্ঠ কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। রাতের অন্ধকারে সিঙ্গুরের মালিপুকুর, সিংয়ের বাটন এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মাটি কাটার কাজ। সেই মাটি রাতের অন্ধকারে মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে ডানকুনি, গুড়াপ, চুঁচুড়া সহ হুগলি ও হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে। প্রায় ৩০ থেকে ৪০ ফুট গভীর করা হচ্ছে এক একটি খাদান। যার ফলে একদিকে যেমন কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনই আবার আশপাশের লোকজনের বাড়ি থেকে ছাগল, মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়াদের সদস্যরা। দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নতুন তৈরি রাস্তা ভেঙে যাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় এলাকার লোকজন বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর সহ প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন।
যে সিঙ্গুরে জমি আন্দোলনকে কেন্দ্র করে এক সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল সেখানেই কিনা মাটি মাফিয়াদের দাপটে অসহায় অবস্থা চাষীদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘এক একটি খাদান ৩৫ থেকে ৪০ ফুট গভীর করা হয়েছে। বন্দুক নিয়ে রাতের অন্ধকারে মাটি মাফিয়ারা ভয় দেখায় এলাকার লোকজনকে। আমরা চাই মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’
অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন নবান্নের এক কর্তা। ওই কর্তা বলেন, ‘আমরা এর আগে বেশ কয়েকটি জায়গায় বেআইনি মাটি কাটার অভিযোগ পেয়েছিলাম। হাওড়ার পেঁড়ো, হুগলির জাঙ্গিপাড়া সহ বেশ কয়েকটি জায়গায় বেআইনি কাজ বন্ধ করা হয়েছে। এক্ষেত্রেও আমরা তদন্ত করে দেখার কথা বলবো প্রশাসনকে।’ বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘একমাত্র আদালতই ভরসা বেআইনি কাজ বন্ধ করার জন্য। আমরা সেদিকেই যাব খুব শীঘ্রই।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago