খবর লাইভ : পুলিশের কাজ যেখানে মানুষকে নিরাপত্তা দেওয়া এবং বেআইনি কাজ বন্ধ করা, সেখানে অবশ্য দিন দিন ব্যতিক্রমী হয়ে উঠছে এরাজ্যের পুলিশ। সম্প্রতি বেআইনি কাজে জড়িয়ে পড়ে সাসপেন্ড হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল। এছাড়াও অতীতে কয়লা পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বাঁকুড়া থানার তৎকালীন ওসি অশোক মিশ্র, সারদা মামলায় প্রাক্তন আইপিএস রজত মজুমদার, নারদ মামলায় পুলিশকর্তা এসএমএইচ মির্জা। তবে তার পরেও শিক্ষা নেয়নি পুলিশের একাংশ। আর তার জেরেই অবাধে চলছে বেআইনি কাজ। তবে কয়েক ধাপ এগিয়ে হাওড়ার পেঁড়ো থানা। এই জায়গার বেশ কিছু জায়গায় উৎসবের মেজাজে চলছে বেআইনি মাটি কাটার কাজ। ঢিল ছোঁড়া দূরত্বে বেআইনি এই কাজ হলেও পুলিশ প্রশাসন যেন নীরব।
প্রতিবছরই পেঁড়ো থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে বেআইনি মাটি কাটার কাজ। তবে বছর দুয়েক সেই কাজ বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে বেআইনিভাবে মাটি কাটার কাজ। পেঁড়োর আলতারা, বসন্তপুর এলাকায় একের পর এক চাষযোগ্য জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে বার বার জানালেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীদের। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, পুলিশকে বারবার বিষয়টি জানালেও তারা কোনও পদক্ষেপ তো নিচ্ছে না উল্টে বাধা দেওয়ার জন্য তারা তাঁদেরই হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, মোটা টাকার বিনিময়ে পুলিশই এই বেআইনি কাজে মদত দিচ্ছে। খুনের অভিযোগে জেলখাটা এক আসামি এই বেআইনি কাজ করছে বলে এলাকার লোকজনের অভিযোগ।
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘রাতের অন্ধকারে বেআইনিভাবে মাটি কেটে তা ডাম্পার, ট্রাক্টরের সাহায্যে অন্যত্র পাচার হচ্ছে। নতুন রাস্তার বেহাল অবস্থা হয়ে গেছে। পুলিশ মাটি মাফিয়াদের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে। পেঁড়ো বাজারে দুটো দোকান ভেঙে দিয়েছে মাটির গাড়ি। বাধা দিলে খুন করার হুমকি দিচ্ছে মাটি মাফিয়ারা। বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দিচ্ছে। পুলিশকে জানালে উল্টে আমাদের উপরই চাপ তৈরি হবে। পুলিশের কয়েকজন অফিসার ও কর্মীর সম্পত্তির দিকে নজর দেওয়া হলেই বুঝতে পারবেন।’ এমতাবস্থায় অসহায়তা বোধ করছেন ওই এলাকার সাধারণ মানুষ।
পেঁড়ো থানার ওসি তন্ময় কর্মকার বলেন, ‘একজন গ্রেফতার হয়েছে। আমরা নজর রাখছি।’ পুলিশের আশ্বাসে অবশ্য আশাবাদী নন এলাকার লোকজন।
হাওড়া গ্রামীণের জেলা পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেখছি।’ এবিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘অভিযোগকারীদের নিয়ে আমি হাই কোর্টে মামলা করব। পুলিশের বিরুদ্ধে চরম ক্ষোভ এলাকাবাসীদের।’
তবে এবিষয়ে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…