ডানকুনি এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি কাজ, পুলিশ নিষ্ক্রিয়

খবর লাইভ : বার বার অভিযোগ প্রশাসনের বিভিন্ন জায়গায় জমা পড়লেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। সেই অভিযোগ যে সত্য তার প্রমাণ হাতেনাতে পাওয়া গেল। হুগলির ডানকুনি থানা এলাকার বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার ও অবৈধ সাট্টার ব্যবসা। এই সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে বার বার পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালগি। কর্ণাটকের বাসিন্দা এই আইপিএস অফিসার অত্যন্ত সৎ হিসেবেই আইপিএস মহলে পরিচিত। দার্জিলিংয়ের পুলিশ সুপার থাকাকালীন তাঁর আমলে তৎকালীন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গের টিমের হাতে খুন হতে হয়েছিল এসআই অমিতাভ মালিককে। তৎকালীন একটি থানার ওসির ভুল তথ্যের জেরে সরানো হয়েছিল অমিতকে। পরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি বুঝতে পেরে অমিতকে যোগ্য সম্মান দিয়ে চন্দননগরের কমিশনার করেন।

তাঁর অজান্তেই ডানকুনি থানার বেশ কিছু জায়গায় বেআইনিভাবে মদের কারবার চলছে। যেমন ডানকুনি হাউসিং থেকে দিল্লি রোডের দিকে যেতে বৈশালী নামে একটি হোটেলে প্রতিদিনই বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছে। এছাড়াও মোনবেড়, জগদীশপুর পেট্রোল পাম্পের কিছুটা আগে বেআইনিভাবে সাট্টার কারবার চলছে। একাধিকবার এ নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জমা পড়লেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। যা নিয়ে স্বরূপ হয়েছেন এলাকার লোকজন। অনেকেরই অভিযোগ পুলিশ সবকিছু জেনে চোখ বন্ধ করে রয়েছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।বেআইনি কাজের কিছু তথ্য খবর লাইভের ক্যামেরায় উঠে এসেছে।
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘অবিলম্বে উচ্চ আদালতে কিছু তথ্য সহ আমরা মামলা করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে ডানকুনি থানার আইসি শান্তনু সরকারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এসএমএসেরও কোনও উত্তর দেননি।
নবান্নের এক কর্তা বলেন, ‘আমাদের কাছে এর আগেও অভিযোগ জমা পড়েছে, আবারও এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago