খবর লাইভ : ফের মন খারাপের খবর। এখনই ফিরছেন না সুনীতারা। গগনযানে যান্ত্রিক গোলযোগের কারণে এখনই পৃথিবীর মাটিতে পা রাখতে পারবেন না সুনীতারা। যান্ত্রিক গোলযোগ সারিয়ে মহাকাশযান কবে সুনীতাদের ফেরাতে রওনা দেবে, তা জানা যায়নি।
আর্ন্তজাতিক স্পেস স্টেশন থেকে আপাতত ফিরছেন না নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরে। বলা হয়েছিল, ১২ মার্চ সুনীতা ও বুচকে ফেরাতে মহাকাশে পাড়ি দেবে ওই যান। সেখানে থাকবেন জাপান ও রাশিয়ার আরও ৪ নভশ্চর। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ৷ নাসার বিজ্ঞানী অ্যান ম্যাক্লেন ক্রু ১০-এ চেপে মহাকাশে পাড়ি দেবেন তাঁরা। কিন্তু তা এখনই হচ্ছে না। নাসা এবং স্পেসএক্স-এর পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের জন্য মহাকাশযান ফ্যালকন ৯-এর উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে শীঘ্রই সেই কাজ করার চেষ্টা হবে বলে জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ জুন মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। মাত্র ৮ দিন পরেই তাঁদের ফিরে আসার কথা ছিল পৃথিবীতে। কিন্তু সেই ৮ দিনের সফর যে ১০ মাসেরও বেশি দীর্ঘায়িত হবে, তা কেউই ভাবতে পারেননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…