Special News Special Reports State

নেতাজির জন্মদিন উপলক্ষে ‘নেতাজি মেলা’ হুগলির বালিপুরের ক্লাবের

0
(0)

খবর লাইভ : ক্লাবের সদস্য পদ গ্রহণ করতে হলে প্রথমেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শে বিশ্বাসী হতে হবে। তার মতোই দেশভক্তি হলে তবেই পাওয়া যাবে ক্লাবের সদস্যপদ। হুগলির পুরশুড়ার বালিপুর নেতাজি শক্তি সংঘ ক্লাবের এই নীতি মেনেই বহু মানুষ সদস্যপদ গ্রহণ করেছেন। নেতাজির আদর্শ মানার পাশাপাশি তাকে শ্রদ্ধা জানাতে এই ক্লাবের পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী মেলার আয়োজনও করা হয়। পাশাপাশি দু:স্থদের শীতবস্ত্র বিতরণও করা হয় এই মেলা চলাকালীন। নেতাজির নামেই চলে এই মেলা। নেতাজির জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৩ ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন হয়। মেলার পাঁচ দিন ধরে চলে বাউল গান, কীর্তন, সংগীতানুষ্ঠান, বিজ্ঞান চর্চা, ম্যাজিক সহ বিভিন্ন অনুষ্ঠান। সোমবার সরস্বতী পূজার দিন বালিপুরের পূর্ব রাধানগর গ্রামে এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ সাকিম, স্থানীয় থানার ওসি সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা। বেচারাম মেলা উদ্বোধন করতে এসে ওই ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান। নেতাজির আদর্শে চলার জন্য ক্লাবের সদস্যদের প্রশংসাও করেন তিনি। বিশিষ্ট সমাজসেবী সাকিম বলেন, ‘ওই ক্লাবের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এভাবেই যেন অন্য ক্লাবগুলোও নেতাজিকে আগামী দিন সম্মান দেয় সেই প্রার্থনাই করব।’ পাশাপাশি তিনি ওই ক্লাবের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন।

বালিপুর নেতাজি শক্তি সংঘের এক কর্মকর্তা বলেন, ‘আমরা নেতাজির আদর্শে চলতে পছন্দ করি। তাই ওনার জন্মদিন উপলক্ষে নেতাজি মেলার আয়োজন করে থাকি। সাধারণ মানুষকে আমরা শীতবস্ত্রও দিই এই সময়।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *