Special News Special Reports State

ডানকুনি এলাকায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে গাঁজা, সাট্টার কারবার

0
(0)

খবর লাইভ : যে কাজ করার কথা পুলিশের সেই কাজই করল কেন্দ্রীয় সংস্থা। দীর্ঘদিন ধরেই হুগলির ডানকুনিতে বেআইনিভাবে গাঁজা ও সাট্টার কারবার রমরমিয়ে চলছে। বারবার পুলিশ ও প্রশাসনের একাধিক জায়গায় অভিযোগ জানালেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ এলাকার লোকজনের। যে কাজ পুলিশের করার কথা সেই কাজই করল কিনা কেন্দ্রীয় সংস্থা নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গত রবিবার রাতে ডানকুনিতে হানা দিয়ে বেআইনিভাবে গাঁজা বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। তারপর থেকে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। অনেকেই অভিযোগ করছেন, যে কাজ পুলিশের করার কথা তা করছে কিনা কেন্দ্রীয় সংস্থা!

দিন পাঁচেক আগে ডানকুনি এলাকায় বেআইনিভাবে সাট্টার ঠেক ও গাঁজার কারবার রমরমিয়ে চলার জন্য নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর ও এনসিবি-র অফিসে অভিযোগ জমা পড়ে। গাঁজার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। তবে এখনও বেআইনিভাবে সাট্টার কারবার চলছে। ডানকুনি থানার আইসি শান্তনু সরকার অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। কোথায় কোথায় বেআইনি কাজ হচ্ছে তা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’
এবার দেখার, পুলিশ কতটা সফল হতে পারে এই বেআইনি কাজ বন্ধ করতে। ডানকুনি থানার ডাক মাস্টারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *