নিম্নচাপের খোঁচা, বড়দিনেও বৃষ্টির পূর্বাভাস!

নিজের চরিত্র থেকে দূরে সরছে পৌষ। প্রথম সপ্তাহের শেষ লগ্নে এসেও জাঁকিয়ে শীত উপহার দিতে পারল না দক্ষিণবঙ্গবাসীকে। বরং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসেও ঊর্ধ্বমুখী পারদের সঙ্গে চাদর-সোয়েটারের ব্যালেন্স করতে হচ্ছে বাঙালিকে। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। তাই বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা তো নেই-ই, উল্টে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়!

শুক্রবার রাত থেকে শহরতলির বিভিন্ন জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সারাদিন মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত বৃষ্টি ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলা।এর জেরে ঠান্ডা হাওয়া থাকলেও তাপমাত্রা বেড়ে গিয়েছিল। হাওয়া অফিস বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমি ঝঞ্ঝাও। এর ফলেই বৃষ্টি হয়েছে। যদিও রবিবার থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় চার ডিগ্রি বেড়ে গিয়েছিল। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।উত্তরবঙ্গে আপাতত দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। বড়দিনে বৃষ্টি হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে লেপকম্বল মুড়ি দিয়ে ঘুমোনোর সুযোগ আপাতত মিলবে না। বরং ঠান্ডা-গরমে শরীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago