মধ্যপ্রাচ্যের  কুয়েতে আরবি রামায়ণ থেকে সর্বোচ্চ সম্মান মোদিকে

খবর লাইভ : প্রথমবার মধ্যপ্রাচ্যের কুয়েতে গিয়ে আবরি ভাষায় অনুবাদ করা রামায়ণ ও মহাভারত উপহার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে কুয়েতের আমিরের হাত থেকে গ্রহণ করলেন সেই দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ মুবারক দ্য গ্রেট’। বরাবার ভারতীয় ও ভারতের সংস্কৃতিকে সম্মান জানিয়ে আসা মধ্যপ্রাচ্যের দেশে জাতি-ধর্মের বিভেদ কীভাবে মুছে গিয়েছে, তার ছবিও দেখলেন ভারতের প্রধানমন্ত্রী।

শনিবার ৪৩ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফরে যান নরেন্দ্র মোদি। সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাঁকে অভ্যর্থনা জানান আবদুল্লা আল-বারুন, যিনি রামায়ণ ও মহাভারতে আরবিতে অনুবাদ করেন। সেই সঙ্গে ছিলেন লতিফ আল-নেফেস, যিনি এই বই দুটির প্রকাশক। সেই সঙ্গে মোদি সাক্ষাৎ করেন কুয়েতের আমির শেখ মেশাল আল-সাবাহ-র সঙ্গে। একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়। বিশেষত, ওষুধ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। ইতিপূর্বেই কুয়েতের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তি রয়েছে।

ভারতের একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক প্রতি বছর কুয়েত পাড়ি দেয় জীবিকার সন্ধানে। সম্প্রতি সেখানে একটি ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও তাঁদের ভারতে ফিরিয়ে এনে জীবিকা দেওয়া নিয়ে কোনও কথা হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago