খবর লাইভ : ফের মাটি মাফিয়া কাজী কুতুবউদ্দিন ওরফে কুতুবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। হুগলির কৃষ্ণরামপুরের কৃষকদের ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল চণ্ডীতলা থানার মশাট বাঁদপুরের বাসিন্দা কুতুবের বিরুদ্ধে। ইতিমধ্যেই কৃষকরা মুখ্যমন্ত্রীর দফতর সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই হুগলি জেলার চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া থানা এলাকায় বেআইনিভাবে মাটির ব্যবসা করে আসছেন কুতুব। তাঁর বিরুদ্ধে একাধিক বার অভিযোগ উঠেছে। বেশ কয়েকবার পুলিশ গ্রেফতারও করেছে। কিন্তু জেল থেকে বেরিয়ে ফের বেআইনি কাজে জড়িয়ে পড়েছেন কুতুব। কৃষ্ণরামপুরের এক কৃষক বলেন, কম টাকায় আমাদের কাছ থেকে জমি কেনার চেষ্টা চলছে। আমাদের বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই আমরা মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েছি।
কুতুবের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুতুবের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ উঠেছে। আসানসোলের এক গাড়ি ব্যবসায়ীর কাছ থেকে ডাম্পার ভাড়া নিলেও তাঁকে পুরো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। আজাদ নামে ওই গাড়ি ব্যবসায়ী বলেন, ‘আমি প্রায় আড়াই লক্ষ টাকা পাই কুতুবের কাছ থেকে। কিন্তু সেই টাকা দেওয়ার প্রয়োজন বোধ করছেন না তিনি। একাধিক লোক তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। অনেকের কাছ থেকেই মোটা অঙ্কের টাকা নিলেও সেই টাকা তাঁদের দিচ্ছেন না বলে অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…