খবর লাইভ: ফের হুমকি ভাইজানকে। ৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকে খারাপ অবস্থা হবে, এবার এমনই হুমকি পেলেন সলমন খান। মহারাষ্ট্রের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে। বাবার মতো হাইপ্রোফাইল ব্যক্তিকে প্রকাশ্যে খুন করে খবরের শিরোনামে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এবারে ‘লরেন্স’র লক্ষ্যে অভিনেতা সলমন খান।
আগেও একাধিকবার অভিনেতার উপর হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতীরা। কখনও সলমনের বাড়ি, কখনও বাগানবাড়িতে হামলা হয়েছে। আবারও এর মাঝেই খুনের হুমকি পেলেন সলমন। মুম্বই পুলিশের ট্রাফিক গার্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে সলমন খানকে খুনের হুমকি এসেছে। ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘আমাদের হাল্কাভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান ও আমাদের সঙ্গে শত্রুতা চিরতরে শেষ করতে চান তাহলে পাঁচ কোটি টাকা দিতে হবে। যদি সেই টাকা না দেওয়া হয়, তাহলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে।’
এই হুমকি পাওয়ার পরেই তৎপর হয়েছে মুম্বই পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে তার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সলমনকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। বলিউড তারকার নিরাপত্তাও নিশ্ছিদ্র রাখতে চাইছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…