কালীপুজোর আগেই আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’! ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

খবর লাইভ : সময় যত কাটছে ততই বাড়ছে আশঙ্কা। কালীপুজোর আগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ডানা’। রবিবার কলকাতার হওয়া অফিস জানিয়েছে, আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সকালে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূলের কাছাকাছি চলে আসবে।
মঙ্গলবার থেকে উপকূলে প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলী উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। প্রভাব পড়বে উত্তরের জেলা গুলিতেও। পাশাপাশি চলবে দমকা হাওয়া। গতি হতে পারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়তে পারে।
সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কায় ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। ২১ তারিখ থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২২ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ। ২৩ অক্টোবর বুধবার থেকে ২৬ শে অক্টোবর সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। ইতিমধ্যে দুর্যোগের মোকাবিলা করতে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যয সচিব মনোজ পন্থ ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago