খবর লাইভ: কৃষ্ণনগরে তরুণীর রহস্য মৃত্যুর ঘটনায় সম্পর্কের টানাপোড়েনের দিকটিই জোরাল ভাবে উঠে আসছে৷ নিহত তরুণী এবং তাঁর প্রেমিকের মধ্যে আরও এক তরুণী চলে এসেছিলেন বলেই দু জনের মধ্যে সমস্যার সূত্রপাত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
কৃষ্ণনগরের ঘটনায় ইতিমধ্যেই নিহত তরুণীর প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁকে জেরা করে এবং তরুণীর মোবাইল ফোনের সূত্র থেকেই আরও এক তরুণীর খোঁজ পায় পুলিশ৷ ওই তরুণী নিহত ছাত্রী এবং রাহুলের কমন ফ্রেন্ড ছিলেন৷ সেই তরুণীর সঙ্গেই ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রাহুলের, এমনই ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা৷
পুলিশ জানতে পেরেছে, প্রেমিক রাহুলের নম্বর নিজের মোবাইলে হাজবেন্ড নামে সেভ করে রেখেছিলেন মৃত তরুণী৷ ফেসবুক স্ট্যাটাসেও নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেছিলেন তিনি৷
পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার সেই তরুণীর সঙ্গে রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিলেন রাহুল৷ তা নিয়েই মৃত তরুণীর সঙ্গে তাঁর প্রেমিকের নতুন করে গন্ডগোল শুরু হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
পুলিশের দাবি, মঙ্গলবার অর্থাৎ ঘটনার দিন কৃষ্ণনগর শহরের একাধিক রাস্তায় একা ঘুরে বেরিয়েছিলেন তরুণী। পুলিশ ইতিমধ্যে শহরের একাধিক এলাকার ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি সংগ্রহ করে খতিয়ে দেখছে৷ পাশাপাশি, তরুণী নিজে কোনও দোকান থেকে কেরোসিন কিনেছিলেন কি না, সিসিটিভি ফুটেজ দেখে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ পুলিশ সূত্রে আরও খবর, ওই দিন রাতে ঘটনাস্থল থেকে কিছু দূরে কলেজ মাঠের কাছে রাত সাড়ে নটার পর থেকে তরুণীর গতিবিধি লক্ষ্য করা গিয়েছে৷ তরুণীর ধৃত প্রেমিক রাহুল দাবি করেছেন, ঘটনার দিন তাঁর সঙ্গে ওই তরুণীর দেখা হয়নি৷ শুধুমাত্র ফোনে কথা হয়েছে৷ যদিও পুলিশ সূত্রের দাবি, ঘটনার দিন ওই কলেজ মাঠের কাছেই রাহুলের উপস্থিতির প্রমাণও সিসিটিভি ফুটেজে মিলেছে৷
জেরায় ধৃত রাহুল আরও জানিয়েছেন, ওই দিন রাতে তিন মিনিট তাঁর সঙ্গে ফোনে তরুণীর বচসা হয়৷ এর পর তিনি সম্পর্ক ছিন্ন করার কথা বলেন বলে জানিয়েছেন রাহুল৷ এই গন্ডগোলের জেরেই তরুণী আত্মহত্যার সিদ্ধান্ত নেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ রাহুল ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েথছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷গত বুধবার ভোরে কৃষ্ণনগর শহরে যে জায়গায় তরুণীর দেহ উদ্ধার হয়, এ দিন সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল৷
পর এক উড়ানে বোমাতঙ্ক। বৃহস্পতিবার যার জেরে ছড়াল তীব্র চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় অন্তত ৯টি বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে ৫টি এয়ার ইন্ডিয়ার বিমান, ২টি ভিস্তারার বিমান এবং ১টি ইন্ডিগোর বিমান।র পর এক উড়ানে বোমাতঙ্ক। বৃহস্পতিবার যার জেরে ছড়াল তীব্র চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় অন্তত ৯টি বিমানে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে ৫টি এয়ার ইন্ডিয়ার বিমান, ২টি ভিস্তারার বিমান এবং ১টি ইন্ডিগোর বিমান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…