খবর লাইভ : দীর্ঘদিন ধরেই কৃষকদের ভয় দেখিয়ে জোর করে জমি নেওয়ার অভিযোগ উঠেছিল এক মাটি মাফিয়ার বিরুদ্ধে। ওই মাটি মাফিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে দীর্ঘদিন ধরেই সোচ্চার হুগলির চণ্ডীতলা ও জাঙ্গিপাড়া থানা এলাকার বাসিন্দারা। বেআইনিভাবে মাটি কেটে তা অন্যত্র পাচার করার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে চণ্ডীতলা থানার বাঁধপুরের বাসিন্দা কাজি কুতুব উদ্দিন ওরফে কুতুব নামে এক মাটি মাফিয়ার বিরুদ্ধে। যার জন্য তাঁকে একসময় গ্রেফতার করে চণ্ডীতলা থানার পুলিশ। এবার সেই মাটি মাফিয়ার বিরুদ্ধে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল। চণ্ডীতলা থানার বনমালীপুরের বাসিন্দা বিমল মাল নামে এক ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ টাকা কুতুব উদ্দিন নেন বলে অভিযোগ। দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই টাকা নিলেও তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ।
শুধু বিমলই নয়, একাধিক লোকের কাছ থেকে এভাবেই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কুতুব উদ্দিনের বিরুদ্ধে। বিমলকে একটি চেক কুতুব উদ্দিন পরে দিলেও সেটি জাল ছিল বলে পরবর্তীকালে জানতে পারেন বিমল। বিমল বলেন, ‘আমার কাছ থেকে টাকা নেওয়ার যাবতীয় প্রমাণ রয়েছে কুতুব উদ্দিনের বিরুদ্ধে। টাকা পরিশোধ না করায় থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি।’ কুতুব উদ্দিনের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…