খবর লাইভ : আরজি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে ধর্নায় বসছেন ছাত্রছাত্রী, অধ্যাপক, প্রাক্তনীরা।দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না চলবে বলে জানিয়েছে ‘জেইউ ফর জাস্টিস’। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা, ২০২৩ সালে র্যা গিংকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনার বিচার-সহ মোট সাত দফা দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্নায় বসছেন প্রতিবাদীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কলার, গবেষক, অধ্যাপক, প্রাক্তনী এবং কর্মচারীরা এই প্রতিবাদে থাকছেন। গঠন করা হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম— ‘জেইউ ফর জাস্টিস’। সাধারণ মানুষকেও প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে সম্পূর্ণ ভাবে সমর্থন জানিয়েছে। তাদের তরফে বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেখানেই অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছে সরকার এবং পুলিশ। আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আয়োজিত ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচিতে যোগ দিয়ে যাদবপুরের পাঁচ ছাত্র গ্রেফতার হয়েছেন। অভিযোগ, অন্যায় ভাবে তাদের বিরুদ্ধে ‘দাঙ্গা সৃষ্টি করা’র মামলা রুজু করেছে পুলিশ।
তাদের সাত দফা দাবিগুলি হল- আরজি কর-কাণ্ডের বিচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা চেয়ে জুনিয়র ডাক্তারেরা যে দাবি জানিয়েছেন, যাদবপুর তার পাশে রয়েছে। অবিলম্বে সেই দাবিগুলি পূরণ করতে হবে।‘অভয়া পরিক্রমা’র সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছিল, অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন আয়োজন করতে হবে।
র্যা গিংকাণ্ডে ছাত্রমৃত্যুর ঘটনার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। সুবিচার নিশ্চিত করতে হবে। যৌন হেনস্থার বিরুদ্ধে লিঙ্গ সংবেদনশীল কমিটি গঠন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি পুনর্গঠন করতে হবে। অ্যাকাডেমিক এবং নন-অ্যাকাডেমিক ক্ষেত্রে সম্প্রতি যত পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে, তা কমিয়ে দিতে হবে। ‘থ্রেট কালচার’ বা ভয় দেখানোর রাজনীতি শুধু যাদবপুর নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্জন করতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…