আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের

খবর লাইভ : জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে সপ্তাহখানেক ধরে ভোগান্তিতে রোগীরা। বহু অনুরোধেও তারা তাদের নিজের অবস্থানে অনড়। আসলে আরজি কর কাণ্ডের পর থেকে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এ বার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, আরজি কর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য।হাসপাতাল ও হস্টেলের সুরক্ষায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ। এরই পাশাপাশি,বৃহস্পতিবারের মধ্যেই আরজি কর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, সিবিআইকে মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ কাশ্মীরে জোড়া ভূমিকম্প! সাত মিনিটে দুবার কাঁপলো 

সুপ্রিম কোর্ট এদিনের মামলার শুনানি চলাকালীন আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলে, মহিলারা যদি কাজ করতে গিয়ে যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে আমরা তাঁদের সাম্যের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করছি।
মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান, সে দিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না, যে তার পর পরিবর্তন হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। টাস্ক ফোর্স দু’টি বিষয়ে পরিকল্পনা করবে — প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি প্রটোকল তৈরি করতে হবে। দেশের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ঘটনার নৃশংসতা সারা দেশকে বিস্মিত করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago