খবর লাইভ : আরজি করের প্রাক্তন ও বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার জোড়া মামলা রুজু করল কলকাতা পুলিশ। টালা থানায় এই মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একজন আইএএস অফিসার সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন টালা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুনঃআরজি কর: আজই স্বতঃপ্রণোদিত মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে
অন্যদিকে, আর জি করের নির্যাতিতা মহিলা চিকিৎসকের নাম-পরিচায় ফাঁস নিয়েও সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার নির্যাতিতার নাম নিয়েছেন সন্দীপ। যা আইন বিরুদ্ধ।
আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল আগেই। আর জি করের ঘটনার পরে বিক্ষোভের মুখে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। তারপরে, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে পাঠানো হয়, তবে সন্দীপ সেখানে দায়িত্ব নেওয়ার খবরে বিক্ষোভ শুরু হয়। পরে অবশ্য হাই কোর্টের নির্দেশে সন্দীপ ঘোষ কোনও মেডিক্যাল কলেজের দায়িত্ব নিতে পারেননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…