আরজি করে হামলার ঘটনায় এবার সাসপেন্ড তিন পুলিশ আধিকারিক

খবর লাইভ : আরজি কর হাসপাতালে বুধবার মধ্যরাতে হামলার ঘটনায় বড় পদক্ষেপ। কাজে গাফিলতির জন্য তিন পুলিশ কর্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হল। দু’জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ও একজন পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হল।কলকাতা পুলিশ সূত্রে খবর, গত ১৪ অগাস্ট রাতে ওই তিন অফিসার আরজি কর হাসপাতাল ও সংলগ্ন এলাকার দায়িত্বে ছিলেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের দুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার রমেশ রায় চৌধুরী ও সাকিবউদ্দিন সর্দার এবং কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রাজেশ মিনজকে সাসপেন্ড করা হয়েছে।

বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতা জুড়ে ‘রাত দখল’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেইদিন রাতে আরজি কর হাসপাতালের সামনেও প্রতিবাদ কর্মসূচি ছিল। এর মাঝেই বেশ কিছু বহিরাগত ঢুকে তাণ্ডব চালায় হাসপাতালে। বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়। সেদিনের হামলার ঘটনা পুলিশ আগে থেকে আন্দাজ করতে পারেনি বলে আগেই জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতা হাই কোর্ট পুলিশের ‘ইন্টেলিজেন্স ব্যর্থ’ হওয়ার বিষয়ে ভর্ৎসনা করে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। পুলিশ কেন এই হামলা রুখতে ব্যর্থ হল, তা নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্ন তোলা হয়। মূল ঘটনার প্রমাণ লোপাটের জন্যেই এই আক্রমণ? সন্দেহ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে।

আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন বলেন, ‘পুলিশ কী করছিল? একটা হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। পুলিশ কি হাসপাতাল ভাঙচুর করার অনুমতি দিচ্ছিল?’ সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরেই পুলিশের ব্যর্থতার বিষয়টি আরও প্রকট হয়। এরপরেই কলকাতা পুলিশ সূত্রে এই খবর এল মঙ্গলবার রাতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago