কাশ্মীরে জোড়া ভূমিকম্প! সাত মিনিটে দুবার কাঁপলো

খবর লাইভ : মঙ্গলের সকালে ঘুম ভাঙার আগেই কেঁপে উঠলো কাশ্মীর। মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুবার কম্পন অনুভূত হলো ভূস্বর্গে। সকাল ৬টা ৪৫মিনিটে প্রথম কম্পন। দ্বিতীয়টি অনুভূত হয় ৬টা ৫২মিনিটে। কাশ্মীরের বারামুলা-সহ আশপাশের জেলাগুলিতে ভূমিকম্প হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯, দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮।সকাল সকাল জোড়া ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন উপত্যকার বাসিন্দারা।বারামুলা, পুঞ্চ ও শ্রীনগরের কিছু কিছু জায়গায় বাড়ির কাচ ভেঙে গিয়েছে। যদিও হতাহতের খবর নেই। প্রথম কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার এবং দ্বিতীয়টির দশ কিলোমিটার গভীরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago