ভারতের পতাকা পায়ে মাড়িয়ে, ছুরিতে ফালাফালা! কানাডায় ইন্ডিয়া ডে-তে খালিস্তানি বর্বরতা

খবর লাইভ: ভারতের জাতীয় পতাকা কোথাও মাটিতে ফেলে পায়ে মাড়িয়ে দেওয়া হল। কোথাও ছুরি দিয়ে প্রকাশ্যে ফালাফালা করা হল তেরঙ্গা পতাকা। কানাডায় এভাবেই ইন্ডিয়া ডে উদযাপনে বাধা দেওয়ার চেষ্টা চালালো খালিস্তানপন্থী আন্দোলনকারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই নীরব দর্শকের ভূমিকা নিল কানাডার পুলিশ। ঘটনায় কানাডায় প্রবাসী ভারতীয়রা কানাডা সরকারের সমালোচনাতেই সরব হয়েছেন।

আরও পড়ুনঃ গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে সুখেন্দু! 

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস ভারতের পাশাপাশি যে সব দেশে প্রবাসী ভারতীয়রা রয়েছেন, সেই সব দেশেই পালিত হয়েছে। একাধিক দেশে সরকারিভাবে ইন্ডিয়া ডে পালন স্বীকৃতিও পেয়েছে। কানাডায় রাজধানী টরোন্টোয় ইন্ডিয়া ডে পালনের অনুমতি দেয় ট্রুডো সরকার। ভারতের সময় রবিবার রাতে ইন্ডিয়া ডে পালনের সময় বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে খালিস্তানপন্থী দুষ্কৃতীরা। ভারতের পতাকা নিয়ে শোভাযাত্রার সময় তারা দলবেঁধে পাশ থেকে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে।

আর একধাপ এগিয়ে দেখা যায়, ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দেওয়া হচ্ছে। টরোন্টোতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ছুরি দিয়ে কেটে ফেলা হয় ভারতের জাতীয় পতাকা। স্থানীয় শিখ ধর্মের মানুষরাও এর প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা দাবি করেছেন এই ধরনের কার্যকলাপের জন্য ভুগতে হয় কানাডার নিরীহ শিখদের ও হিন্দু ধর্মাবলম্বীদের। চোখের সামনে পতাকার অপমান দেখেও কানাডা প্রশাসনের নীরবতা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয় বলে দাবি তাঁদের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago