খবর লাইভ : আরজি করে মৃত চিকিৎসকের বাড়িতে ফের সিবিআই আধিকারিকরা। গত বৃহস্পতিবারও সিবিআইয়ের একটি দল তাঁর সোদপুরের বাড়িতে গিয়েছিল। সেই দলে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর। সেদিন গিয়ে চিকিৎসকের খোঁজ খবর নেন আধিকারিকরা। আজও তাঁরা গিয়েছেন।
এদিন সকালে সিবিআইয়ের বেশ কয়েকটি দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একটি দল নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যায়। অন্য একটি দল আরজি করে গিয়েছে বলে খবর। আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। আরজি কর হাসপাতালে গিয়ে সিবিআইয়ের একটি দল কথা বলছে কর্তৃপক্ষের সঙ্গে। গত ৯ অগাস্ট ভোরে কী ঘটেছিল, তা জানতে বিভিন্ন পদক্ষেপ করেছে সিবিআই। ঘটনাস্থলের থ্রিডি লেজার ম্যাপিংও করা হয়।
সিবিআই দফতরে আজ সকাল থেকেই আরজি কর মেডিক্যাল কলেজের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছেন কর্তারা। এই নিয়ে চার দিন সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। এখন এটাই দেখার যে চিকিৎসক মৃতার খুনে সিবিআই ন্যায়বিচার দিতে পারেন কিনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…