গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে সুখেন্দু!

খবর লাইভ : আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়ার আশঙ্কায় এবার কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সোমবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে খবর।

সম্প্রতি আর জি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাত দিলেও পথে নামেন তিনি। এদিকে প্রথম থেকেই আর জি কর কাণ্ডে তৎপর কলকাতা পুলিশ। অশান্তি রুখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকাও পুলিশের তরফে জারি করা হয়েছে। কিন্তু এসবের পরেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করছে বলে অভিযোগ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। সেকারণেই অশান্তি যাতে নতুন করে ছড়িয়ে না পরে সেকারণেই তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় লালবাজার। রবিবার তাঁকে তলব করা হলেও যাননি তিনি। এরপরই ফের তাঁকে তলব করে লালবাজার। তবে এই মুহূর্তে হাজিরা দিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দু।

রবিবার রাতেই এক্স হ্যান্ডলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমি ভয় করব না’ গানটি শেয়ার করেন তৃণমূল সাংসদ। অন্যদিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকদের একত্রে আবার প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। তারপর সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দুশেখর রায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago