খবর লাইভ : যুবভারতী চত্বরে প্রতিবাদে এক হয়ে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান, মহামেডান ক্লাবের ফুটবল সমর্থকরা। একযোগে সকলের গলায় একই স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’। নিরাপত্তার কারণে বাতিল করে দেওয়া হয় ডার্বির ম্যাচ। তবে আজ সমর্থকরা একযোগে প্রতিবাদে। বেশ কিছু সমর্থককে আটক করেছিল পুলিশ। এখন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
সমর্থকরা প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার দাবি তুলে যদি ডার্বি বাতিল করা হয়, তা হলে প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন করা হল কেন? এর থেকে কম পুলিশে তো ডার্বি হয়ে যেত।
আরও পড়ুনঃ আরজি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে, শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ
ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে মহামেডান পতাকা নিয়েই আরজি কাণ্ডের প্রতিবাদ করেছেন তারা। সব দলের সমর্থকদের দাবি, ম্যাচ দেখতে এসেও শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতেন তারা। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হল ম্যাচ।
যুবভারতীর বাইরে দুই দলের সমর্থকদের হাতেই ছিল নিজেদের ক্লাবের পতাকা। সেখানে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের সমর্থকেরা মোহনবাগানের ও মোহনবাগানের সমর্থকেরা ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে প্রতিবাদ করছেন। মিলে গিয়েছে লাল-হুলুদ, সবুজ-মেরুন। প্রসঙ্গত বেশ কিছু সমর্থককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…