games Special News Special Reports State

অডিও ক্লিপে অস্ত্র ধরার কথা, পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ: ডার্বি বাতিল নিয়ে জানাল পুলিশ

0
(0)

খবর লাইভ : নির্দিষ্ট তথ্য পেয়ে সতর্কতা নেওয়া হয়েছে রবিবারের ডার্বি নিয়ে। অশান্তির পরিকল্পনা করেছিল কিছু সংগঠন, দাবি বিধান নগর পুলিশ কমিশনারেটের। ডার্বিকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা ছিল।

ফুটবলপ্রেমীদের দলে ঢুকে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের কোনও আপত্তি নেই।‌ পুলিশের দাবি, তাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে। রাকেশ পাল, শুভম চক্রবর্তী, সাগ্নিক গুহ, অনিশ দত্ত সহ ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

আরও পড়ুনঃ ‘ওজন কমানোর জন্য সেই রাতে কঠোর পরিশ্রম করেন বিনেশ, হতে পারত মৃত্যুও’, বললেন কুস্তিগিরের কোচ
বিধাননগর পুলিশ কমিশনারেটের দাবি , কয়েকটি অডিও ক্লিপ তাদের দের হাতে এসেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অডিও ক্লিপের নমুনাও পেশ করে পুলিশ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। পুলিশের বক্তব্য, ফুটবলপ্রেমীদের সঙ্গে স্টেডিয়ামে ঢুকে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। যে অডিও ক্লিপ তার শোনান, সেখানে স্পষ্ট শোনা গিয়েছে, অডিও ক্লিপে বলা হচ্ছে অস্ত্র ধরতে হবে।
পুলিশকে ভয় পাইয়ে দিতে হবে।‌ পুলিশের স্পষ্ট বক্তব্য, ফুটবল ম্যাচ বাতিল করতে হয়েছে কারণ ,৬২-৬৩ হাজার লোক মাঠে থাকত। আর‌ সেই‌ সুযোগকে কাজে লাগিয়ে অশান্তি বাধানো হত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *