প্রমাণ লোপাটের চেষ্টা? আরজি করে বিক্ষোভে বামেরা

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছিলেন রবিবার পর্যন্ত। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাই কোর্ট।“পুলিশের জবাবদিহি করার প্রয়োজন রয়েছে। কেন নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় দেখে তখনই এটাকে আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? কিসের ভিত্তিতে এই ঘোষণা? কেন মৃতার পরিবারকে ফোন করে জানানো হল সে আত্মহত্যা করেছে? কার নির্দেশে এমনটা করেছে? কেন পুলিশ তড়িতড়ি এত ব্যস্ত হয়ে উঠল ময়নাতদন্ত করার জন্য?” প্রশ্ন তুললেন অপর্ণা সেন।

আরও পড়ুনঃ আরজি করে অপর্ণা সেন,চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো: স্লোগান সিপিএমের

টালা থানায় সিবিআই। সূত্রের খবর, আরজি কর-কাণ্ডের সার্টিফায়েড কপি নিতে থানায় এসেছেন সিবিআই আধিকারিকরা। বস্তুত, আজ রাজ্য পুলিশের হাত থেকে এই মামলা সিবিআই-এর হাতে হস্তান্তর করে হাই কোর্ট।

‘কোনওভাবেই আমরা প্রমাণ লোপাট করতে দেব না’, গর্জে উঠলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আরজি করে নতুন করে উত্তেজনা। বাম-ছাত্র যুবদের উত্তাল ক্যাম্পাস। আরজি করে সেমিনার রুমের পাশে সংস্কারের কাজ চলছে। সেই খবর আগেই উঠে এসেছিল সংবাদমাধ্যম। তাহলে কী তথ্য-প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি সংস্কার? প্রশ্ন উঠছে নানা মহলে। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন, ‘কোনওভাবেই আমরা প্রমাণ লোপাট করতে দেব না।’ এমারজেন্সির সামনেও বসানো হয়েছে পুলিশ পিকেট। এদিকে রোগীর পরিজনেরা বলছেন, এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। ফলে মিলছে না পর্যাপ্ত পরিষেবা। বাড়ছে উদ্বেগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago