খবর লাইভ : কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আর জি করকাণ্ডের তদন্তে নেমে পড়ল সিবিআই। সময় নষ্ট না করেই টালা থানায় পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
কলকাতা পুলিশের উপর ভরসা নেই, আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা রুজু হয়েছিল। মৃতা চিকিৎসকের পরিবারের পক্ষ থেকেও হাইকোর্টে সিবিআই চেয়ে পৃথক মামলা করা হয়। সেই মামলাগুলির শুনানির পর প্রধান বিচারপতি আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন।
মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন। একই সঙ্গে হাইকোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তা-ই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। এরপরই সিবিআই আধিকারিককে তদন্তের দায়িত্ব ভার হাতে নিয়ে প্রথমেই টালা থানায় পৌঁছয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…