আরজি কর কাণ্ডে প্রোমোশন সন্দীপের, অধ্যক্ষ-কক্ষে তালা ঝোলালেন ন্যাশানাল মেডিক্যালের পড়ুয়ারা

খবর লাইভ : এত বিতর্ক, এত বিক্ষোভ, এত রাগ যার প্রতি সেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ ন্যাশানাল মেডিক্যাল কলেজে। একেবারে তাৎপর্যপূর্ণভাবে আর জি কর থেকে সন্দীপ ইস্তফা দিয়েছেন সকালে আর বিকেলেই তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করেছে রাজ্য সরকার। এই ঘটনা মেনে নিতে পারছেন না ন্যাশানাল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। অধ্যক্ষ-কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁরা।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের চরম আন্দোলনে নামলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়ারা। সোমবার সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা। তালা ঝোলানো হয়েছে অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, কোনও অবস্থাতেই তাঁরা কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে সন্দীপকে মেনে নেবেন না।

আরও পড়ুনঃ বিনেশ ফোগাতকে প্রার্থী করতে চায় গেরুয়া শিবির

আরও খবরঃ  আরজি করের ঘটনায় সরব প্রিয়াঙ্কা, চাইলেন অপরাধীর চরম শাস্তি!

উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর থেকেই ডাক্তারি পড়ুয়ারা গর্জে উঠেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাঁরা বার বার ডাঃ সন্দীপ ঘোষের ইস্তফা দাবি করেছিলেন। এমনকী চিকিৎসকদের একাধিক সংগঠন দাবি করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অতীতেও নানা অভিযোগ রয়েছে। তাঁকে যেন চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু বাস্তবে সেটা হয়নি। তিনি পদত্যাগ করেন আর জি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে। এর পর তাঁকে বসানো হয় ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষের পদে!
জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ। সেই সঙ্গে জানান, কারও চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিকেল গড়াতে না গড়াতেই শহরের অন্য একটি মেডিক্যাল কলেজ, ন্যাশনালের অধ্যক্ষের পদে তাঁকে বহাল করে স্বাস্থ্যভবন। আর এত দিন কলকাতা ন্যাশনাল মেডিক্যালে যিনি অধ্যক্ষ ছিলেন, সেই অজয়কুমার রায়কে বদলি করা হল স্বাস্থ্য ভবনে। সেখানে তিনি ওএসডি হিসাবে কাজ করবেন। সেই পদ অধ্যক্ষের পদমর্যাদারই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago