বিনেশ ফোগাতকে প্রার্থী করতে চায় গেরুয়া শিবির

খবর লাইভ : এ বারের অলিম্পিকে ৬টি পদক জিতেছে ভারত। অলিম্পিকের মঞ্চে ভারতের সেরা পারফরম্যান্স ছিল টোকিওতে। গত অলিম্পিকে সাতটি পদক এনেছিল ভারত। ২০১২ লন্ডন অলিম্পিকে ছিল আধডজন পদক। এ বারও তাই। একটা সোনার পদকের খুব কাছে ছিল ভারত। ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাত। যদিও ফাইনালের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকায় বাতিল করা হয়। স্বাভাবিক ভাবেই হতাশায় ভেঙে পড়েন বিনেশ ফোগাত। এ বার কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? বড় দাবি হরিয়ানার এক নেতার।

আরও পড়ুনঃ আরজি করের বিচার চেয়ে দেশজুড়ে প্রতিবাদ চিকিৎসকদের

হরিয়ানা বিজেপির প্রধান মোহনলাল বডোলি জানান, বিনেশ ফোগাত ভোটে দাঁড়াতে পারেন। এমন সম্ভাবনা প্রবল বলেই জানান তিনি। বিনেশ ফোগাত রাজি হবেন কিনা, সেটার উপরও অনেক কিছু নির্ভর করবে। মোহনলাল জানিয়েছেন, বিনেশের সঙ্গে আলোচনা হবে এই বিষয়ে। সে সময় বিনেশ যদি ইচ্ছা প্রকাশ করেন। ফলে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।খেলোয়াড়দের রাজনীতিতে যোগ দেওয়া নতুন নয়। অনেক ক্রীড়াবিদই রাজনীতিতে এসেছেন। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বিনেশ ফোগাত। কিন্তু নিয়মের বেড়াজালে ফাইনালে নামাই হয়নি। হতাশায় কুস্তিকে বিদায় জানিয়েছেন। ফলে তাঁর রাজনীতিতে যোগ দেওয়া বা নতুন ভবিষ্যতের এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago