খবর লাইভ : আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আরজি করের ওই ঘটনাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন তিনি। ধর্মেন্দ্র বলেন, “এই জঘন্য ঘটনার জন্য যত কড়া ভাষাতেই নিন্দা করা হোক, তা কম হয়ে যাবে।” রাজ্য সরকারকে এর জন্য ‘জবাবদিহি’ করতে হবে বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বাংলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিছুদিন আগে যাদবপুরে একটি ঘটনা ঘটেছিল। দ্বিতীয়বার একটি সরকারি প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটল।”
আরও পড়ুনঃ আরজি করের বিচার চেয়ে দেশজুড়ে প্রতিবাদ চিকিৎসকদের
আরজি করের ঘটনার নিন্দা জানিয়ে যাদবপুরের পড়ুয়া মৃত্যুর কথাও মনে করিয়ে দেন ধর্মেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, বার বার এমন ঘটনা রাজ্যে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য সরকার যাতে আইনি পদক্ষেপ করে, সে কথাও বলেছেন তিনি।
আরজি করের ঘটনার আঁচ ক্রমেই দেশের অন্যান্য প্রান্তের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। দিল্লি, মুম্বই-সহ একাধিক শহরের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সংগঠন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…