International Special News Special Reports

ব্রাজিলের সাও পাওলোর কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ৬২ জন যাত্রীরই মৃত্যু

0
(0)

খবর লাইভ : ব্রাজিলের সাও পাওলোর কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রিজিওনাল টার্বোপ্রপ বিমানটি ভেঙে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তবে কোনও যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়া বিমানের যে ভিডিও দেখা যাচ্ছে তাতে নিশ্চিত হওয়া গিয়েছে এটি ফ্রাঙ্কো-ইতালিয়ান বিমান প্রস্তুতকারক সংস্থা এটিআরের প্লেন। নিয়ন্ত্রণ হারিয়ে এটি ভেঙে পড়ে গাছগাছালিতে ভরা এলাকায়।দুর্ঘটনাস্থলের কাছে কিছু বাড়িও রয়েছে।আরও পড়ুনঃ প্যারিসে কুস্তিতে প্রথম সাফল্য, অলিম্পিকে ব্রোঞ্জ অমনের

বিমানটি ভেঙে পড়তেই ধোঁয়ায় ভরে যায় এলাকা। ভিনহেদোর কাছে ভালিনহসের কাছে বিমানটি ভেঙে পড়ে। কোনও যাত্রীই রক্ষা পাননি। বিমানটি যেখানে ভেঙে পড়ে সেখানে একটি বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। তবে ওই বাড়ির বাসিন্দাদের কারও কোনও আঘাত লাগেনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দুর্ঘটনার খবর সরকারিভাবে জানিয়েছেন। তিনি একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানেই দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে ১ মিনিট নীরবতা পালন করতে বলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রায় ৭০ হাজার ফুট থেকে বিমানটি মাত্র ২ মিনিটে মাটিতে আছড়ে পড়ে। যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *