খবর লাইভ : প্যারিসে সোনার স্বপ্ন শেষ হয়ে গেল নীরজ চোপড়ার। রূপো জিতেই অলিম্পিকে সন্তুষ্ট থাকতে হলো ভারতের এই তারকা অ্যাথলিটকে। সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ নাদিম। চার বছর আগে টোকিও অলিম্পিকে সোনা জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন নীরজ।এবারের অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বেও তিনি সকলের থেকে বেশি ছুড়েছিলেন। কিন্তু ফাইনালে পারলেন না। তবে সোনা জিততে না পারলেও রুপোর পদক জিতেছেন নীরজ চোপড়া।
আরও পড়ুনঃ নেতৃত্বে ইউনুস, দুই ছাত্র নেতাকে স্থান দিয়ে শপথ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
প্যারিস অলিম্পিক্সে তাঁর কাছে সোনা চেয়েছিল দেশবাসী। পারেননি নীরজ চোপড়া। রুপো জিতেছেন তিনি। পর পর দু’টি অলিম্পিক্সে পদক জিতলেও সোনা হাতছাড়া হয়েছে। নীরজের জন্য প্রায় ৬ কোটি টাকা খরচ করেছে ভারত সরকার। কোনও ফাঁক রাখা হয়নি। তার পরেও দ্বিতীয় সোনা অধরা থেকেছে।
গত তিন বছরে সরকারি খরচে ছ’বার বিদেশে অনুশীলন করতে গিয়েছেন নীরজ। তাঁর জন্য কোচ, ফিজিয়োর ব্যবস্থা করা হয়েছে। ফিনল্যান্ড, তুরস্কে দু’বার এবং আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জার্মানি ২০২১ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৪ মার্চ পর্যন্ত মোট ৯০ দিন আমেরিকায় অনুশীলন করেছেন নীরজ। সঙ্গে ছিলেন তাঁর কোচ ও ফিজিয়ো। এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েছেন তিনি। পরে এশিয়ান গেমসেও সোনা জিতেছেন নীরজ। ২০২২ সালের ২৬ মে থেকে ২২ জুন পর্যন্ত মোট ২৮ দিন ফিনল্যান্ডের কুয়োর্তানে অলিম্পিক্স ট্রেনিং সেন্টারে অনুশীলন করেছেন নীরজ। সেই বছরই ২০ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ৬৩ দিন লন্ডনের লাফবরো বিশ্ববিদ্যালয়ে অনুশীলন করেন নীরজ। সেখানেও কোচ ও ফিজিয়ো ছিলেন।




