খবর লাইভ : ধূপগুড়িতে শুক্রবার সকাল সকালই মৃদু ভূমিকম্প অনুভূত হল। কেঁপে উঠল শহরের বিভিন্ন অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল সিকিমে বলে জানা গিয়েছে।
সাত সকালে জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হল শুক্রবার। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রায় দু’সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৫।
আরও পড়ুনঃ প্যারিসে সোনার স্বপ্ন শেষ হয়ে গেল নীরজ চোপড়ার
ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান আবহবিদদের। সকাল ৬:৫৭ মিনিটে এই ভূমিকম্প হয় বলে অনুমান আবহবিদদের।টানা বৃষ্টি এবং প্রবল দুর্যোগে এমনিতেই বেহাল অবস্থা পাহাড়ি অঞ্চলে ৷ এরই সঙ্গে এই মৃদু কম্পন আতঙ্ক বাড়ায় বাসিন্দাদের মধ্যে ৷




