International Special News Special Reports

কোনও দেশেই আশ্রয় চাননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাবি ছেলের

0
(0)

খবর লাইভ : কোনও দেশেই আশ্রয় চাননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই দাবি করলেন হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়। এক সাক্ষাৎকারে জয় দাবি করেছেন, হাসিনা বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন বলে যে জল্পনা ছড়িয়েছে, সেগুলি পুরোপুরি ভিত্তিহীন। তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই সাক্ষাৎকারে হাসিনার ছেলে বলেছেন, ‘আমার মা আশ্রয় চেয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, সেটা আসলে ভুয়ো। আমার মা কোথাও আশ্রয় চাননি। তাই আশ্রয় দেওয়ার আর্জিতে আমেরিকা বা ব্রিটেন সাড়া দিচ্ছে না বলে যে খবর ছড়িয়েছে, সেটা সত্যি নয়।’

রাজনীতি থেকে অবসর নিয়ে নেওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়াশিংটনে চলে যাবেন কিনা, সেই প্রশ্নের জবাবে হাসিনার ছেলে বলেন, ‘আমি ওয়াশিংটনে আছি। আমার আন্টি লন্ডনে থাকেন। আমার বোন আসলে দিল্লিতে থাকেন। তো আমরা ঠিক জানি না। মা হয়তো এই জায়গাগুলির মধ্যে যাতাযাত করবেন।’

আরও পড়ুনঃ ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অলিম্পিকের ফাইনালে বিনেশ ফোগট
জয় বলেন, ‘এখন পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাতে চান। এমনিতেও এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে আমার মা অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এটাই তাঁর শেষ মেয়াদ হত। তাঁর বয়স ৭৭। বাংলাদেশের রাজনীতির পালা চুকিয়ে ফেলেছেন তিনি।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমেরিকা বা অন্য কারও সঙ্গে এরকম কোনও আলোচনা করা হয়নি।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *