খবর লাইভ : বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে চিন্তার ভাঁজ ভারতের কপালে। সোমবার দেশ ছেড়ে আসার পর ভারতের গাজিয়াবাদে সেফ হাউসে ছিলেন শেখ হাসিনা। তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই পরিস্থিতিতে কী করবে ভারত, সিদ্ধান্ত নিতে সোমবারই জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে ছিলেন রাজনাথ, জয়শঙ্কর, সীতারমণরা। আর এবার মঙ্গলবার সব দলের সঙ্গেই হল বৈঠক। সেখানেই পরিষ্কার হওয়ার কথা ছিল পড়শি দেশের এই পরিস্থিতিতে এ দেশের কী অবস্থান হবে।
আরও পড়ুনঃ ঝুলে থাকল ২৬ হাজার শিক্ষকের ভাগ্য, পরবর্তী শুনানিতে রায় দেবে সুপ্রিম কোর্ট!
মঙ্গলবার সকালে সর্বদল বৈঠকে হাজির রইলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেও। এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে আটকে আছেন ১২-১৩ হাজার ভারতীয়। এরমধ্যে রয়েছেন প্রায় ৮ হাজার ছাত্রও’। এদের সবাইকে বার করে আনার চেষ্টা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত’ বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
সোমবারের মোদির ডাকা বৈঠকে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, জয়শঙ্কর, নির্মলা সীতারামন, ‘র’-এর প্রধান রবি সিন্হা প্রমুখ। মঙ্গলবার সংসদেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন জয়শঙ্কর।




