খবর লাইভ : গণ অভ্যত্থানের পর বাংলাদেশ এখন সেনার দখলে। তবে হিংসা থামছে না। কোটা-বিরোধী আন্দোলনের জেরে অবশেষে গদিচ্যুত শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ৬ মাস আসন ধরে রাখতে পারলেন না মুজিব-কন্যা। সোমবার দেশ ছেড়ে পালিয়ে ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন হাসিনা। এর মাঝেই খারাপ খবর ওপার বাংলা থেকে।
চাঁদপুরে গণপিটুনিতে মৃত্যু হল শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক শান্ত খানের। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ‘বালুখেকো’ সেলিম খানের পুত্র তিনি। গণপিটুনিতে এদিন মৃত্যু হয়েছে বাবা-ছেলের।
আরও পড়ুনঃ নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা, সমাধান অধরা
শান্তর বাবা বাংলাদেশের নামী প্রযোজক, শাকিব খানের একাধিক ছবির প্রোডিউসার ‘বালুখেকো’ সেলিম খান। শাপলা মিডিয়ার কর্ণধার তিনি। বছর দুয়েক আগে হাসিনার আওয়ামী লিগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি।
আওয়ামী লিগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হন, এই মামলায় জেলেও যান তিনি।
সোমবার চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন সেলিম ও তাঁর পুত্র শান্ত। সেখানে পিস্তল থেকে গুলি চালিয়ে সাময়িক প্রাণে বাঁচলেও খানিক দূর যেতেই ফের একদল উত্তপ্ত জনতার মুখে পড়েন দুজনে। চাঁদপুরের বাগাড়া বাজারে জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান।
রাতের অন্ধকারে কে বা কারা বাবা-ছেলেকে মেরে লাশ রাস্তায় ফেলে রেখেছে তা জানা যায়নি। পুলিশ এই ব্যাপারে খবর পেলেও এখনও চাঁদপুরে প্রবেশ করতে পারেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…