গাজিয়াবাদ থেকে উড়ল হাসিনার বিমান! পরবর্তী গন্তব্য কোথায়?

খবর লাইভ : গতকাল, সোমবার দুপুরে পদত্যাগ করার পর দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বিশেষ বিমানে তিনি ভারতে পৌঁছেছিলেন, আজ, মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে তা রওনা দিয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু বিমানটিতে আদৌ হাসিনা ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

হাসিনা এবং তাঁর বোন রেহানা রাত কাটিয়েছেন গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসেই। একটি সূত্র জানাচ্ছে, আরও কিছুদিন দিন গাজ়িয়াবাদেই থাকতে পারেন তিনি। এখনও পর্যন্ত কোনও পক্ষ আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

আরও পড়ুনঃ চাঁদপুরে গণপিটুনিতে মৃত্যু হল শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক শান্ত খানের

সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে ভারত হয়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ স্থান লন্ডন বলেই মনে করছেন হাসিনা। কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। সেই কারণেই আরও কিছু দিন তাঁকে ভারতে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ব্রিটেন যদি হাসিনাকে একেবারে না করে দেয়, সেক্ষেত্রেও ইউরোপেই কোনও দেশই তাঁর প্রথম পছন্দ।
হাসিনার বোন রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। সেক্ষেত্রে তিনিও রেহানার সঙ্গেই যেতে চাইছেন। অন্যদিকে,
হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন। তাঁর কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। কিন্তু শেষপর্যন্ত হাসিনা কোথায় যাবেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago