International Special News Special Reports

হাসিনা দেশ ছাড়তেই ভাঙা হচ্ছে মুজিবের মূর্তি 

0
(0)

খবর লাইভ : বাংলাদেশে ব্যাপক হিংসার পর পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শেখ হাসিনাকে ৪৫ মিনিটের মধ্যে পদত্যাগের আল্টিমে আল্টিমেটাম দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আন্দোলনকারীরা শেখ হাসিনার বাড়িতে ঢুকে ভাঙচুর করছে। দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিজয় উদযাপন। এই হিংসায় তিন শতাধিক মানুষ মারা গেছে। শেখ হাসিনার সঙ্গে তার বোনও ঢাকা ছেড়েছেন।

ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। দুপুর সাড়ে ৩টে নাগাদ তাঁর বাড়ির ফটক ভেঙে ঢুকে পড়েন আন্দোলনকারীরা।ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা। এক দিন বন্ধ থাকার পর সোমবার বাংলাদেশে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। এদিকে দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পেলেন না শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নেয় জনতা। বন্ধ করে দেওয়া হল বাংলাদেশের মোবাইল পরিষেবা।  বাংলাদেশের রাস্তা এখন  সেনাবাহিনীর দখলে।রাস্তায় নেমে পড়েছে সাঁজোয়া গাড়ি। পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী।

হাসিনা ঢাকা ছাড়তেই প্রধানমন্ত্রীর বাসভবন বিক্ষোভকারীদের দখলে। এমনকি বঙ্গবন্ধুর মূর্তিতে প়ড়ল হাতুড়ির ঘা। টুকরো টুকরো করা হচ্ছে মুজিবুর রহমনের মূর্তি।ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। সেখানে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। পথে নেমেছেন আন্দোলনকারীরা। হাতে বাংলাদেশের পতাকা। মুখে হাসিনা সরকার-বিরোধী স্লোগান। লুটের অভিযোগও উঠেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *