games Special News Special Reports

প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে হার লক্ষ্য সেনের

0
(0)

খবর লাইভ : প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে লক্ষ্য ভ্রষ্ট। এদিন অলিম্পিকের সেমিফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারলেন তিনি। ম্যাচের ফলাফল ২০-২২ , ১৪-২১ । এরফলে ফাইনালে ওঠা হল না লক্ষ্যের। তবে এখনও লক্ষ্যের সামনে রয়েছে অলিম্পিক্সে পদক জয়ের সুযোগ। ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি। সেই ম্যাচে লক্ষ্যের সামনে মালয়েশিয়ার জি জিয়া লির।

আরও পড়ুনঃ ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমতে চলেছে,  সংশোধনী আনছে

ম্যাচে এদিন শুরুটা ভালই করেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। প্রথম সেটে এক সময় এগিয়েও থাকেন তিনি। পর পর পয়েন্ট জিতে একটা সময় ১৮-১২ এগিয়ে যান ভারতীয় তারকা ব্যাডমিন্টন তারকা। তবে এরপরই ম্যাচে কামব্যাক করেন ভিক্টর। শেষমেশ ২০-২২ এ লক্ষ্যকে হারান তিনি। দ্বিতীয় সেটেও এগিয়ে শুরু করেন লক্ষ্য। পর পর সাতটি পয়েন্ট জেতেন তিনি। আবারও লক্ষ্যের ভুলে ম্যাচে ফেরেন ভিক্টর। ০-৭ পিছিয়ে ম্যাচে ফেরেন তিনি। একটা সময় স্কোর দাঁড়ায় ১০-৯। ভিক্টরের খেলা দেখে বোঝা যায় যে কেন তাঁকে সর্বকালের সেরা সিঙ্গলস খেলোয়াড়দের তালিকার প্রথম দিকেই রাখা হয়। শেষমেশ ১৪-২১ ম্যাচ জেতেন ডেনমার্কের শাটলার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *