খবর লাইভ : ২০২৪ প্যারিস অলিম্পিক্সে নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। এদিন প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছালেন তিনি। কোয়ার্টার ফাইনালে লক্ষ্য হারালেন চৌ টিয়েন চেনকে। ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৫, ২১-১২।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে সমানে সমানে টক্কর। তবে শেষমেশ প্রথম গেমে ১৯-২১ এ ম্যাচ হারেন ভারতীয় শাটলার। তবে ম্যাচের দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন লক্ষ্য। ১৩-১৩ থেকে দ্বিতীয় গেমে টানা পাঁচ পয়েন্ট জেতেন লক্ষ্য সেন। এগিয়ে যান ১৮-১৩ ব্যবধানে। সেখান থেকে ২০-১৫ পয়েন্ট দাঁড়ায় ম্যাচের ফলাফল। আর শেষপর্যন্ত ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেন লক্ষ্য। তৃতীয় গেমেও চলে হাড্ডাহাডি লড়াই। তবে সেই লড়াইয়ে শেষ হাসি হাসেন লক্ষ্য। চাইনিজ তাইপেইয়ের চৌ টিয়েন-চেনকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে যান ভারতীয় শাটলার। সেই সঙ্গে গড়লেন ইতিহাসও। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছালেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…