খবর লাইভ: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবে। এদিন লঙ্কানদের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করল রোহিত শর্মার দল। ভারতের ব্যাট হাতে অর্ধশতরান ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলের।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান করে লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে দুরন্ত ইনিংস খেলেন দুনিথ এবং নিশাঙ্কা। ৬৭ রানে অপরাজিত দুনিথ। ৫৬ রান করেন পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিস করেন ১৪ রান। ১৪ রান করেন আশালাঙ্কাও। ভারতের হয়ে দুটি করে উইকেট্ট নেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।
জবাবে সেই রান তারা করতে নেমে শেষ পর্যন্ত আশা জাগিয়েও টাই করে ভারতীয় দল। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। রোহিত শর্মা, কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল ছাড়া সেভাবে কেউ রান করতে পারেনি। ৫৮ রান করেন ভারত অধিনায়ক। ৩১ রান করেন রাহুল। ৩৩ রান করেন অক্ষর। তবে ব্যাট হতে ব্যর্থ হন সহ-অধিনায়ক শুভমন গিল। ১৬ রান করেন তিনি। ২৪ রান করেন বিরাট কোহলি। ২৩ রান করেন শ্রেয়স আইয়র। লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নেন আশালাঙ্কা এবং হাসারাঙ্গার । দুটি করে উইকেট দুনিথের। একটি করে উইকেট ফেরান্দোর, ধনঞ্জয়ের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…