লাগাতার বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, বাদ যায়নি বাঁকুড়া- পুরুলিয়াও

খবর লাইভ : টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। তার জেরে জল জমেছে বেশ কিছু জেলার বহু অংশে। কোথাও সেতু ভেঙেছে, কোথাও সেতুর উপর দিয়ে বইছে জল। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্ডাল বিমানবন্দর বন্ধ রাকা হয়েছে। বাঁকুড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি। পূর্ব বর্ধমানের কিছু অংশে বহু মানুষ ঘর ছেড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। হুগলির দাদপুরে জলমগ্ন রাস্তায় ধানগাছ রোপণ করে প্রতিবাদ জানিয়েছে বিরোধী বিজেপি।

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে জলবন্দি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের একাংশ। গাড়ুই ও নুনিয়া নদীতে উপচে পড়ছে জল। নদীর তীরবর্তী স্থানে ঘরবাড়িগুলিতে ঢুকে পড়েছে সেই জল। আসানসোলের এবং দুর্গাপুরের নিচু এলাকাগুলি জলমগ্ন। দুর্ঘটনা এড়াতে ওই সব এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দফতর। পাশাপাশি, বাসিন্দাদের সতর্কও করা হয়েছে। হুগলিতে বুধবার থেকে চলছে টানা বৃষ্টি। তার জেরে ব্যান্ডেল, চুঁচুড়ার বিভিন্ন জায়গা এখন জলের নীচে। ব্যান্ডেল সাবওয়ে, ক্যান্টিন বাজার, লোকোপাড়া, কোদালিয়া, নলডাঙা, চুঁচুড়ার তিন নম্বর ওয়ার্ড, লিচু বাগান, গ্রিন পার্ক, জলমগ্ন। জল জমেছে চুঁচুড়ার একাধিক নিচু এলাকায়। এর সঙ্গে আছে বেহাল সড়ক। একটু বৃষ্টি হলেই জল জমছে রাস্তার খানাখন্দে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঝুমি নদীতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জল। জলস্রোতে ভেঙে পড়েছে লোহার কাঠামোযুক্ত বাঁশের একটি সাঁকো। নদী পারাপারের জন্য আপাতত নৌকাই ভরসা স্থানীয়দের।

লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন বীরভূমের নানুর এবং লাভপুরের বেশ কিছু অংশ। ফতেপুরের কাছে নানুর-বোলপুর রাজ্য সড়কে জমেছে জল। সে কারণে টোটো, অটো এবং মোটরসাইকেল যাতায়াত করতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাণের ঝুঁকি নিয়ে পার করে দিচ্ছে ছোট গাড়ি।

বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত ধইটে গ্রামের কাছে চন্দ্রভাগা নদীতে ভেঙে পড়েছে সেতু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বার বার বলা সত্ত্বেও বড় সেতু তৈরি করা হয়নি। কিছু দূরে বিকল্প একটি সেতু রয়েছে। তবে সেটিও ডুবে গিয়েছে। ক্রমাগত বৃষ্টির কারণে বৃদ্ধি পেয়েছে কোপাই নদীর জল। তার ফলে বোলপুরে গোয়ালপাড়া সেতু ডুবে গিয়েছে। একই ছবি বাঁকুড়াতেও। ক্রমাগত বৃষ্টির কারণে জলমগ্ন একাধিক সড়ক, সেতু। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। এই বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী নদীর। দ্বারকেশ্বরের অন্যতম প্রধান উপনদী ডাংরায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সংযোগকারী সড়কে দু’টি সেতুতে জল জমেছে। ফলে যান চলাচল বন্ধ। জামথোল সেতুতে জল জমায় জোড়হীরা মণিহারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের উপর দিয়ে বয়ে চলেছে জলস্রোত। টানা বৃষ্টিতে বিপর্যস্ত নদিয়ার সদর কৃষ্ণনগর। শহরের নিচু এলাকায় ভাগীরথী নদীর জল প্রবেশ করে সমস্যা বৃদ্ধি পেয়েছে। কোথাও হাঁটুজল, কোথাও কোমরজল। অন্য দিকে, টানা বৃষ্টির জেরে ধ্বস নেমেছে ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। একই অবস্থা দেখা গিয়েছে নবদ্বীপ শহরেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago