খবর লাইভ : শুধুমাত্র ইচ্ছাশক্তি এবং মনের জোড়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌছানো যায়। তার জাবলজ্যান্ত উদাহরণ দেখা গেল প্যারিস অলিম্পিক ২০২৪ এ। গতকাল মিশরের সাত মাসের অন্তঃসত্ত্বা নাদা হাফেজ মেয়েদের ফেন্সিং ইভেন্টের শেষ ষোলোতে পৌঁছন। যদিও দক্ষিণ কোরিয়ার জিওন হাইয়ংয়ের কাছে হেরে বিদায় নেন তিনি।এখন সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা আজারবাইজানীয় তীরন্দাজ ইয়ালাগুল রামাজানোভা মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন। তিনি চিনের আন কিজুয়ানকে ৬-৫ ব্যবধানে পরাজিত করেন। তবে পরে প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির মিশেল ক্রোপেনের কাছে হেরে যান। যদিও তাঁর এই প্রতিপক্ষ ছিলেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী, বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়নের কাছে ২-৬ ব্যবধানে হেরে অলিম্পিককে বিদায় জানান। তবে তার সাহসিকতা নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
মঙ্গলবার থেকে মহিলাদের তিরন্দাজিতে ব্যক্তিগত ইভেন্ট শুরু হয়েছে। প্রথম রাউন্ডে চিনের কিজুয়ান আনকে হারিয়ে দেন রামাজানোভা। তিনি বলেন, এত দূর আসতে পেরে আমি গর্বিত। আমার গর্ভের সন্তানও জন্মের পর এই লড়াইয়ের কথা জানতে পারলে গর্ব বোধ করবে। ৩৪ বছরের রামাজানোভা প্রথম রাউন্ডে জেতেন ৬-৫ স্কোরে। প্রথম সিরিজে হেরে গিয়েছিলেন আজারবাইজানের তিরন্দাজ। দ্বিতীয় রাউন্ডে ফিরে আসেন তিনি। হারান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চিনা খেলোয়াড়কে। প্রথম চারটি সিরিজের পর সমান পয়েন্ট ছিল তাঁদের। পঞ্চম সিরিজ়টি ড্র হয়। এর পর শুরু হয় টাইব্রেকার। সেখানে ম্যাচ জিতে নেন রামাজানোভা।সকলকে অবাক করে দিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন সাড়ে ছ’মাসের অন্তঃসত্ত্বা রামাজানোভা। তবে সেখানে তিনি হেরে যান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…