খবর লাইভ : রেশন বন্টন মামলার তদন্তে এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে বারিক একা নয় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান এবং আনিসুর রহমানকেও। ইডি সূত্রে খবর চলতি সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই রেশন বন্টন মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বারিকের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকল ও দেগঙ্গায় বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে হানা দেন তদন্তকারীরা। তবে বারিকের ফ্ল্যাটে মঙ্গলবার ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান ইডি আধিকারিকরা।
তবে এদিন ইডির দল যখন বারিকের বাড়ি এবং চালকলে তল্লাশি চালাচ্ছিল, তখন তদন্তকারীদের অন্য দল পৌঁছে যায় দেগঙ্গায়। বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায় তারা। প্রায় ২১ ঘণ্টা তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বেশ কিছু নথিপত্র-সহ ১৩ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করে তারা। তারপরই এবার তিনজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল ইডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…