খবর লাইভ : দুর্গাপুজোয় এবার অনুদানের আওতায় আনা হচ্ছে আরও বেশি ক্লাবকে। কিন্তু কোথায় থেকে আসছে সেই টাকা? এই প্রশ্ন তুলেই এবার মামলা হল কলকাতা হাই কোর্টে। গত ২৩ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, গতবারের থেকে ১৫ হাজার টাকা করে বাড়িয়ে এবার অনুদান দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। শুধু তাই নয়, ক্লাবগুলির জন্য বিদ্যুতের ছাড়ও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। ৬৬ শতাংশ থেকে ৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে সেই ছাড়। এখানেই থেমে না থেকে পরেরবার ক্লাবগুলিকে এক লক্ষ টাকা করে দেওয়ার কথাও বলে দিয়েছেন মমতা। এরপরই মামলা হল আদালতে।
সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও এই অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলাতেই এবার নতুন করে আবেদন করা হল। গত কয়েক বছরে পুজোয় যে অনুদান দেওয়া হচ্ছে রাজ্যের তরফে, সেই খরচ নিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানিয়েছেন। জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এই টাকার উৎস কী? ক্লাবগুলি এই টাকা গাইডলাইন মেনে খরচ করছে কি না। অনুদানের টাকা কোন কোন ক্ষেত্রে ব্যায় করা যাবে না তার স্পষ্ট নির্দেশ রয়েছে। প্রতিমা কেনা থেকে শুরু করে পুজোর কোনও কাজে যেমন- প্রতিমার শাঁখা , সিঁদুর, দশকর্মার জিনিস কেনার কাজেও ব্যবহার করা যাবে না। অনুদানের টাকা দেওয়া যাবে না পুরোহিতকেও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…