এবারেও সেরা ফিল্ডারের মেডেল নিয়ে রিঙ্কুর মন্তব্য, ‘গডস প্ল্যান বেবি’

খবর লাইভ : শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে সে ভাবে নজর কাড়তে পারেননি। প্রথম ম্যাচে সীমিত সুযোগ ছিল। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগই পাননি। আর তৃতীয় ম্যাচে কঠিন পিচে চারে নামানো হলেও আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট। কিন্তু ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেন। তার সুরক্ষিত হাতে জমা পড়েছে একাধিক ক্যাচ। ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব সারপ্রাইজ দিতে বেশি পছন্দ করেন। তবে সিরিজের সেরা ফিল্ডার বাছাই করতে তাদের কোনও ‘সারপ্রাইজ’ দেওয়ার সুযোগ দিলেন না রিঙ্কু। একটা সারপ্রাইজ অবশ্য ছিল। রিঙ্কু সিংয়ের গলায় মেডেল পরিয়ে দিলেন কেকেআরের প্রাক্তন তথা গম্ভীরের বর্তমান সহকারী রায়ান টেন

সিরিজ শেষে ড্রেসিংরুমে মেডেল সেরিমনিতে ফিল্ডিং কোচ টি দিলীপ ঘোষণা করেন, এই সিরিজেরও সেরা ফিল্ডার রিঙ্কু সিং। আসলে জিম্বাবোয়ে সফরেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা ফিল্ডারের মেডেল জিতেছিলেন রিঙ্কু । রায়ান টেন দুশখাতেকে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ অনুরোধ করেন মেডেলটি রিঙ্কুর গলায় পরিয়ে দিতে। মেডেলের দৌড়ে ছিলেন আরও দু-জন। তবে সার্বিক ভাবে ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেওয়া রিঙ্কুকেই বেছে নেওয়া হয়। রায়ান টেন দুশখাতে মেডেল পরিয়ে দিতেই রিঙ্কু বলে উঠলেন,‘গডস প্ল্যান বেবি’। আর তার এই মন্তব্যে উচ্ছ্বাসে ফেটে পড়লেন ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago