খবর লাইভ : বঙ্গভঙ্গ বিতর্কে রাজ্য-রাজনীতি উত্তাল। এবার সেই ইস্যুতেই দুই বিজেপি বিধায়কের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পশ্চিমবঙ্গের তিন জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলে আগেই বিতর্ক উসকে দিয়েছিলেন। সেই সুরেই সুর মিলিয়ে মুর্শিদাবাদ এবং নদিয়ার বৃহত্তর অঞ্চলকে প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে জুড়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন মুর্শিদাবাদ এবং বহরমপুরের দুই পদ্ম বিধায়ক। মঙ্গলবার সেই দুই বিধায়কের ঠ্যাং ভাঙার হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদ এবং বহরমপুরের দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র বিজেপি সাংসদের সুরে রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেন। এই ইস্যুতে দুই বিধায়কের ঠ্যাং ভাঙার হুমকি দিয়েছেন হুমায়ুন । পাল্টা সুব্রত মৈত্রর হুঁশিয়ারি, ‘মুখে নয়, পারলে কাজে করুন।’
তৃণমূল বিধায়ক মঙ্গলবার দুই বিধায়ককে হুমকি দিয়ে বলেন, ‘মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক বড্ড আস্ফালন দেখাচ্ছেন। অনুরোধ করছি শুধরে যান, না হলে আগামী দিনে দুই বিধায়ককে জেলাতে মেরে ঠ্যাং ভেঙে দেব। যদি তার পরেও বাড়াবাড়ি করেন উল্টো করে টাঙিয়ে রাখা হবে।’ এই হুমকির জেরে পাল্টা আসরে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলেই আমরা আতঙ্কিত। এর আগে, কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, আজ বলছেন উল্টো করে টাঙিয়ে মারা হবে। বার বার কথায় না বলে, পারলে উনি কাজে করে দেখান।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…