খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে টলিপাড়ার কালো মেঘ কেটে গেছে। বুধের সকালে শহরের আকাশ মেঘলা হলেও সিনেপাড়ার মেজাজ ঝলমলে। এদিন টেকনিশিয়ানস স্টুডিওতে ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’- এর শ্যুটিং শুরু হয়েছে। আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হওয়ার কথা আছে। ভারতলক্ষ্মী স্টুডিওতে শ্যুটিং সারলেন কাঞ্চন মল্লিক। বিভিন্ন ফ্লোরে ওটিটির কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আজ সিনেমার কোনও কাজ হবে কীনা তা নিশ্চিত নয়।
গত কয়েকদিন ধরে বাংলা বিনোদন জগতে যে অচলাবস্থা শুরু হয়েছিল মঙ্গলবার রাতেই তার যবনিকা পতনের ইঙ্গিত মিলেছিল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হওয়া জটিলতা থেকে পরিচালকদের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে তালা পড়েছিল টলিপাড়ায়। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্যোগ নেন। মঙ্গলবার বিকেল নাগাদ নবান্নে পৌঁছে এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়,দেব ও গৌতম ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেখানেই সিদ্ধান্ত হয় যে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। রাতের সাংবাদিক বৈঠকে এইকথা জানান সাংসদ – অভিনেতা দেব। পরিচালকদের তরফে গৌতম ঘোষ জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশন গিল্ডের মধ্যে সমস্যা মিটে যাওয়ার মঙ্গলের রাতেই টেকনিশিয়ান স্টুডিওতে মিষ্টি বিতরণ শুরু হয়। আর বুধের সকাল থেকেই লাইট- ক্যামেরা- অ্যাকশনের চেনা ছবি সিনেপাড়ায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…