অপরূপা পোদ্দারের প্রাক্তন আপ্ত সহায়কের কীর্তিতে অতিষ্ঠ খানাকুলের লোকজন

খবর লাইভ : এবার আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের প্রাক্তন আপ্ত সহায়কের বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কাজের অভিযোগ উঠল। যা নিয়ে ইতিমধ্যে সোচ্চার হয়েছে হুগলির খানাকুলের বিজেপি নেতৃত্ব। বিজেপির পাশাপাশি তৃণমূলের একাংশও অপরূপার প্রাক্তন আপ্তসহায়ক চিন্ময় সামন্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সোচ্চার হয়েছেন। ইতিমধ্যেই বেশ কিছু প্রশাসনিক কর্তার কাছে চিঠিও পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়েছেন তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধানও। স্বাভাবিকভাবেই চিন্ময়ের কীর্তিতে খানাকুলে কোণঠাসা তৃণমূল।

চিন্ময়ের বিরুদ্ধে আগে অপরূপা সাংসদ থাকাকালীন তাঁর নাম ভাঙিয়ে বেআইনি কাজ করার অভিযোগ উঠেছিল। সেই সময় তিনি অপরূপার আপ্তসহায়ক ছিলেন এবারের লোকসভা ভোটে অপরূপাকে টিকিট দেয়নি তৃণমূল। সাংসদের আপ্তসহায়ক না থাকলেও চিন্ময় বর্তমানে তাঁতিশাল সমবায় সমিতির ম্যানেজার পদে রয়েছেন। এলাকার লোকজন বিভিন্ন জায়গায় অভিযোগ পত্রে চিন্ময়ের বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কাজের অভিযোগ তুলেছেন। চিঠিতে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে কিভাবে তিনি আর্থিক দিক দিয়ে ফুলেফেঁপে উঠেছেন। অপরূপার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি ও বেআইনি কাজ করে চিন্ময় বিপুল অর্থ উপার্জন করেছেন বলে এলাকার লোকজন দাবি করেছেন। তার বিরুদ্ধে তদন্ত চেয়ে ইতিমধ্যেই মহকুমাশাসক, জেলাশাসক, খানাকুলের বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক কর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধানেরও।

সম্প্রতি রামমোহন ২ গ্রাম পঞ্চায়েতের আটঘরা দাস পাড়ার কাছে একটি পেট্রোল পাম্প গড়ে উঠছে। স্থানীয় লোকজনের অভিযোগ চিন্ময় সামন্তই নয়নজুলি বুজিয়ে বেআইনিভাবে পেট্রোল পাম্প করতে চাইছেন। নয়নজুলি বোজানোর কারণে বন্যা হতে পারে এই আশঙ্কা করে ইতিমধ্যেই এলাকার লোকজন সোচ্চার হয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর সহ প্রশাসনিক একাধিক কর্তার কাছেও তাঁরা চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন। চিঠিতে চিন্ময়ের শাস্তির দাবি তোলা হয়েছে।

এছাড়াও তাঁতিশাল এলাকার সাধারণ মানুষ ও ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান স্থানীয় বিডিও-র কাছে তাঁতিশাল সমবায় সমিতির ম্যানেজার চিন্ময়ের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে চিঠি দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, যেভাবে দিনের পর দিন বেআইনি কাজ করে ফুলে ফেঁপে উঠেছেন চিন্ময় অবিলম্বে ওঁর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। চিন্ময় অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার নামে যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পেট্রোল পাম্প আমি করছি না এটি অন্য কেউ করছেন। আর আমি অপরূপা পোদ্দারের নাম কখনোই ভাঙিয়ে চলিনি।’

প্রতিক্রিয়া জানার জন্য অপরূপাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায়কে ফোন করা হলে তাঁর মোবাইল সুইচ অফ বলে।

বিজেপির পক্ষ থেকে চিন্ময়ের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের দাবি জানানো হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘এই ধরনের দুর্নীতিগ্রস্তরাই তো তৃণমূলের সম্পদ। সাধারণ মানুষ দেখুক না, এঁদের কীর্তি।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago